আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) মান্দা নিজস্ব প্রতিনিধি।
মান্দা থানার ভোলা বাজার মোড় এর দুইশত হাত পশ্চিম দিকে আজ ১৭ ই ডিসেম্বর সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নওগাঁ হতে আগত মোটরসাইকেল আরোহীকে রাজশাহী হতে আসা একটি ট্রাক সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। মোটরসাইকেল আরোহী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং তিনি জেল পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তার নাম মোহাম্মদ পলাশ হোসাইন।

