
আব্দুল গফুর খান, শিবালয় (মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ ১ সংসদীয় আসন (ঘিওর দৌলতপুর ও শিবালয়) উপজেলার সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ তোজাম্মেল হক তোজা, ঘিওরে সার বোঝাইকৃত ট্রাক উল্টে খাদে পড়া স্থান পরিদর্শন করেন। তিনি সাবেক চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ দৌলতপুর মানিকগঞ্জ। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ঘিওর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘিওর দুর্গা নারায়ন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে একাত্তরের শহীদদের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়। সভা শেষে ঘিওর বাজারের, ঘিওর বেপারী পাড়া সংলগ্ন বাইপাস সড়কে নব্য সার বোঝাইকৃত ট্রাক উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনাস্থানে স্ব-শরীরে দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন ও স্থানীয় লোকদের সাথে সমস্যার সমাধানের বিষয়ে কথা বলেন। উক্ত মহল্লার মুরুব্বী প্রশাসন ও কর্তৃপক্ষের অবহেলার জন্য ঘটনাটি ঘটেছে বলে জানান।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষের উচিত ছিল ঝুঁকিপূর্ণ এখানে সাইনবোর্ড টানিয়ে রাস্তাটিতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা, সড়ক কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি মত প্রকাশ করেন।
সমস্যার সমাধানের জন্য উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন যে, কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

