বাড়িবাংলাদেশেঢাকা বিভাগহরিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

হরিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ)নিজস্ব প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলো (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক দেলোয়ার হোসেন দেলো উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের মো. তাছের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কোকরহাটি গ্রামে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলোকে বাড়ির সামনে পাকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে দেলোয়ার হোসেন দেলোকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক আজম।

বুধবার সকালে এই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments