বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফতে মাছের বারবিকিউ পার্টিতে মদপানে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

মৃত সাকিব উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর অসুস্থরা হলেন- মো. টিপু (২৫), মোহাম্মদ সাইফুল ইসলাম পাখি (২২), মনির হোসেন শান্ত (২৩), মোহাম্মদ রাসেল (২৩)।

 রবিবার (৪ অক্টোবর) সকালে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান এসব খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় এক প্রবাসী বন্ধু বিদেশ থেকে আসায় কয়েকজন তরুণ মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেন। পার্টিতে তারা মদের সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামে একটি পানীয় তৈরি করে সেবন করেন।

পার্টি শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদেরকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

 হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সাকিবকে (২২) মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদ টিপু ও সাইফুল ইসলাম পাখিকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া মোহাম্মদ মনির হোসেন শান্ত ও মো. রাসেল নোয়াখালীর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, একাধিক মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ তৈরি করে পাঁচ যুবক তা পান করেন।

এতে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতের মরদেহ বর্তমানে তার বাড়িতে রয়েছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments