
অপু হাসান। লালমোহন (ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. আলাউদ্দিন ইলিয়াস সভাপতি এবং জুনায়েদুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কমিটি ঘোষণার খবরে লালমোহন উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) মহোদয় এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। লালমোহন উপজেলা ছাত্রদলকে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে গড়ে তুলব।
লালমোহন উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

