বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশিবালয়ে সার নিয়ে বিপাকে কৃষক

শিবালয়ে সার নিয়ে বিপাকে কৃষক

আব্দুল গফুর খান, শিবালয় (মানিকগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধিঃ

সরিষা, পেঁয়াজ, রসুন, আলু, কালোজিরা ভূট্রাসহ বিভিন্ন রবি শস্য আবাদের সময় চলছে। এসময় প্রয়োজন হয় টিএসপি, ডিএপি, এমওপি ও ইউরিয়া সার।  পর্যাপ্ত সার না পাওয়ায় বিপাকে শিবালয়ের চাষিরা।সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ২ থেকে ৩শ টাকা বেশিতে সার কেনা লাগছে, বলছেন উজেলার কয়েকজন চাষির। পর্যাপ্ত সার না পাওয়ায় জমি প্রস্তুতে বিপাকে পড়ছেন তারা। এতে চলতি মৌসুমের আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা কৃষকদের।ক

শিবালয়ে একাধিক কৃষক বলেন, সার পাওয়া যাচ্ছে না। আবার বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে।সরবরাহ কমের অজুহাতে সরকার নির্ধারিত দামে মিলছে না কোন সার। কিনতে হচ্ছে চড়া দামে

শিবালয় উপজেলার একজন কৃষক বলেন, সার দরকার ৫০ কেজি, পাচ্ছি ১০ কেজি। এই সারে তো আর হবে না। শিবালয় উপজেলার সার ডিলারদের দাবি, বাজারে সারের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। এতে তাদের কোনো হাত নেই।

সারের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম নেওয়া ও মজুতদারির বিরুদ্ধে কৃষি বিভাগ ব্যবস্থার কথা জানালেও বাজারে কোনো সুফল পাচ্ছেন না চাষিরা। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments