বাড়িবাংলাদেশেখুলনা বিভাগহিমেল হাওয়ায় প্রবীণদের পাশে শৈলকুপা হিতৈষী সংঘ

হিমেল হাওয়ায় প্রবীণদের পাশে শৈলকুপা হিতৈষী সংঘ

মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বুধবার ৭ জানুয়ারি সকাল ১১ টায় শৈলকুপা উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয় (উপজেলা পরিষদের ভিতরে)  সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ সদস্যদের জন্য দোয়া এবং প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহার পক্ষ থেকে দেওয়া সোয়েটার এবং উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে সরকারী কম্বল বিতরণ করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের  সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ এর সভাপতিত্বে এবং শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু,কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments