বাড়িবাংলাদেশেখুলনা বিভাগঝিনাইদহ বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ঝিনাইদহ বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মো তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ বাইপাস সড়কের ভুটিয়ারগাতী ব্রিজ সংলগ্ন ময়াজিদের সামনে গড়াই গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে, ওই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে গতি রোধক স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, গুরুত্বপূর্ণ ওই স্থানে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত গতি রোধক স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments