বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলামহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা বিএনপি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা বিএনপি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

আরিফ হোসেন, মান্দা (নওগাঁ) নিজস্ব প্রতিনিধি।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মান্দা উপজেলা বিএনপি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ মতীন,
ডাঃ ইকরামুল বারী টিপু, ধানের শীষের মনোনীত প্রার্থী,মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক,মোঃ বেলাল হোসেন খান, সিনিয়র যুগ্ম সম্পাদক,মোঃ শামসুল ইসলাম বাদল,সাংগঠনিক সম্পাদক মান্দা উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপি পরিবারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
১৬ই ডিসেম্বর,মহান বিজয় দিবস,শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা,সাফল্য,সমৃদ্ধি ও গণতন্ত্রের মহানায়ক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম,অগণিত শহীদের আত্মত্যাগ আর অসীম সাহসের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা।
এই দিনটি শুধু একটি তারিখ নয়,এটি আমাদের অস্তিত্ব, আত্মপরিচয় ও গর্বের ইতিহাস।
সবুজ-লালের পতাকা আমাদের মনে করিয়ে দেয়।
কত ত্যাগের বিনিময়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি,বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা,
মহান বিজয় দিবস আমাদের সাহস,ঐক্য ও স্বাধীনতার চিরন্তন প্রেরণা,এই বিজয় কোনো আপসের ফল নয়,এই বিজয় এসেছে শহীদ জিয়ার রহমানের বজ্রকণ্ঠের স্বাধীনতার ঘোষণায়,আর লক্ষ শহীদের রক্তের বিনিময়ে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments