বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাযথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলীল, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলমসহ অন্যান্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও উপজেলার সকল সকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহে ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments