
কাশিয়ানী (গোপালগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা শাখা গঠন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ মে ২০২৫) বিকেল ৪টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী সুষ্ঠুভাবে শাখা গঠনের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা সাআদ আহমাদ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক কেএম মেহেদী হাসান, অফিস বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ এবং প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা কাওছার হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কোটালিপাড়া থানা শাখার সভাপতি হাজি মহসিন সাহেব, যুগ্ম সম্পাদক সাব্বির আহমাদ সোহাগ এবং ছাত্র মজলিসের দায়িত্বশীল ইয়াসিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে দায়িত্বশীল ও আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দ্বীনের খেদমতে ইখলাস ও আমানতের গুরুত্ব তুলে ধরেন।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে নবগঠিত কমিটির জন্য দোয়া করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, আল্লাহ তায়ালা যেন সকল প্রচেষ্টা কবুল করে খেলাফত প্রতিষ্ঠার ময়দানে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার তাওফিক দান করেন। আমিন।

