
শেখ শহীদ আহমেদ,ঘিওর(মানিকগঞ্জ)প্রতিনিধি
মানিকগঞ্জ সদর ইউনিয়নের ধলাই গ্রামে স্থানীয় নাড়ী সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে কৃষি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠা বারিসিকের আয়োজনে প্রতিবেশবিদ্যা ও জেন্ডার ন্যায্যতায় নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে কৃষক কৃষাণী ও নারী সংগঠনের সাতটি ইউনিটের ২৫ জন নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সহায়ক হিসাবে ভুমিকা পালন করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, বিউটি রানী সরকার, রিনা শিকদার, আছিয়া আক্তার এছাড়া আরো উপস্থিত ছিলেন ঘিওর অঞ্চলের বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, শ্যাময়েল হাসদা । জেন্ডার ধারনা, নারী-পুরুষের ভুমিকা ও নারীর ব্যয় সাশ্রয়ী কাজ, নেতৃত্বের গুণাবলী, সামাজিক বৈষম্য রোধে করনীয় বিষয়ে ধারনা দেওয়া হয়।

