
মোঃ নবীর আলী, টেকনাফ(কক্সবাজার)শিক্ষানবিশ প্রতিনিধি
অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে টেকনাফ ভূমি অফিস। টেকনাফ উপজেলা ভূমি অফিসের কানুনগো কালি চরণ দে এর লাগামহীন অনিয়ম ও দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। তার অনিয়ম দুর্নীতি যেন ভূমি অফিসে নিয়মে পরিণত করেছে। টাকা দিলে সব কিছু যেনো অনিয়মকে নিয়ম হয়ে যায়।
তার বিরুদ্ধে রয়েছে পাহাড় পরিমান অভিযোগ: নামজারি সৃজিত খতিয়ান খারিজ নামে লক্ষ টাকা হাতিয়ে নেয়া, এমনকি প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় খতিয়ান করে দেয়ার নামে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন দাখিল।
অনেক ভুক্তভোগীর অভিযোগ, তার এসব অনিয়ম পাহাড় সমান অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। এরআগেও হাতেনাতে টাকা নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়নি ভূমি মন্ত্রালয়। এতে টেকনাফ উপজেলার ভূমি সেবাপ্রাপ্তগন ক্ষোভ প্রকাশ করেছিল। তার নামে বেনামে রয়েছে অটেল সম্পদের মালিক। এমনকি টেকনাফ লেঙ্গুরবিল সড়কে রয়েছে জমি। তার বিরুদ্ধে অনুসন্ধান করলে নেমে আসবে পাহাড় পরিমান সম্পদ।
এবিষয়ে টেকনাফ ভূমি অফিসের কানুনগো কালি চরণ দে এর সাথে একাধিক বার

