বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন: পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু...

রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন: পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজারে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাজার শেডের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত বাজার শেডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত আধুনিক এই বাজার শেডকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও ক্রেতাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন অবকাঠামো চালু হওয়ায় দীর্ঘদিনের বাজার ব্যবস্থাপনার নানা সমস্যা ও দুর্ভোগ কমবে। একই সঙ্গে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, হেডম্যান সাশৈপ্রু, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হাইনুমং মারমা, সাচিংথুই মারমা ও শ্যামল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক বাজার শেডটি কচ্ছপতলী বাজারের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments