
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যম যত্রতত্র ভূঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা মিথ্যা প্রচারণা ও সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, সদস্য শাহান সা, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, অথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ সম্পাদক তৌবুর রহমান, সদস্য রকিবুল হাসান, জাকির হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

