বাড়িসিলেট বিভাগসিলেট জেলাজাফলংয়ে পরিত্যক্ত অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

জাফলংয়ে পরিত্যক্ত অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পূরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জাফলং বাজারের 
একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং বাজারের একটি ভাঙারি দোকানের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেলের মতো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হতে তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টারশেল দেখতে পায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গোয়াইনঘাট থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙ্গারি দোকানে সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা মর্টারশেল এলাকাটি বেষ্ঠনি করে রাখে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments