বাড়িবাংলাদেশেখুলনা বিভাগঝিনাইদহে ডিবির জালে(৩০০০) তিন হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।

ঝিনাইদহে ডিবির জালে(৩০০০) তিন হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক।

স্টাফ রিপোর্টার। আল মমিনুর রহমান লিংকন। 
ঝিনাইদহ ডিবির অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ঝিনাইদহ সদর থানাধীন লক্ষীপুর বন্ড ব্রিক্স ইট ভাটার সামনে চেক পোস্ট বসায়। তারা ২৯-০৪-২০২৫ তারিখে  দুপুর ১২টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামক একটি পরিবহন তল্লাশি  করে। সেসময় মো: আব্দুর রাহিম (১৯),পিতা- মো: আশরাফ, সাং- পৌচ কৃষ্ণপুর, ইউপি- সাপমারা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, (বর্তমানে চট্টগ্রাম অবস্থান করে) এর কাছে থাকা ব্যাগের ভিতর থেকে পনের (১৫)টি জীপারযুক্ত ছোট নীল রঙের পলিমার প্যাকেটের মধ্যে রাখা (১৫x২০০)=৩০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী  এ অভিযান অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments