বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান

ঝালকাঠিতে ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান

বিন-ই-আমিন, নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি।। 
ঝালকাঠিতে ধান কাটার উদ্ধোধন করেন জেলা প্রশাসক। আজ২৯ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বাস্তবায়িত সমলয়ে (synchronized cultivating) ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হার্ভেস্টার এর মাধ্যমে ধান কর্তন শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি’র উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন, সংশ্লিষ্ট অংশজনগণ এবং সমলয়ে ধানচাষী কৃষকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকার কৃষি যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বারোপ করেন। সমলয়ে সম্মিলিত চাষাবাদের মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস, সময় ও শ্রম সাশ্রয়, এবং ফলন বৃদ্ধির সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পায়।
অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে সমলয়ে চাষকৃত ধান কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে কর্তনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি কৃষি যান্ত্রিকীকরণ ও উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments