বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জে ক্ষনজন্মা কবি সুকান্ত স্বরনে একদিনের সুকান্ত মেলা অনুষ্ঠিত।

গোপালগঞ্জে ক্ষনজন্মা কবি সুকান্ত স্বরনে একদিনের সুকান্ত মেলা অনুষ্ঠিত।

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
গোপালগঞ্জে কোটালিপাড়ায় আমতলী ইউনিয়নের উনষিয়া গ্রামে পৈতৃক ভিটায় ক্ষনজন্মা কবি সুকান্তের স্বরনে একদিনের মেলা অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান একদিনের এই মেলার উদ্বোধন করেন,  এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবির, ডিডিএলজি বিশ্বজিৎ নাথ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারুন্যের কবি সুকান্তের স্বরনে প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুকান্ত মেলায় আসেন নানান শ্রেনি পেশার মানুষ।। কিন্তু এ বছরে স্বল্প পরিসরে এই মেলার আয়োজন থাকায় মানুষের ঢল নামেনি এখানে।
স্থানীয় শিল্পীদের দিয়ে নৃত্য গান কবিতা আবৃতি ও নাটক নকশি কাঁথার মাঠ মঞ্চায়িত করা হয়।
কবিকে জানাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকেরা সাথে নিয়ে আসেন শিক্ষার্থীদের।। 
স্থানীয় রাজনৈতিক নেতারা ও জনপ্রতিনিধিরা বলেন- এ বছর অন্যান্য বারের মত আয়োজন না থাকায় মানুষ এই মেলার আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছে এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি এবং গরমের চরম তিব্রতা থাকায় অনেকেই আসেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন – ক্ষনজন্মা  কবি সুকান্তের জীবন আদর্শ মানুষকে জানাতে প্রতি বছরই উপজেলা প্রশাসনের আয়োজনে একানে সুকান্ত মেলার আয়োজন করা হয়।। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, কবি সুকান্ত এখনো প্রসঙ্গিক তার কবিতা এখনো তরুনদের প্রানেে সঞ্চার ঘটায় জাগরন ঘটায় তিনি তার কবিতার মাঝে যে বার্তা আগেই দিয়ে গেছে সেসব বার্তা এখন অনেকটা ফলিত।। 
তিনি আরো বলেন – ভবিষ্যতে তার এই জন্ম বার্ষীকি এবং মৃত্যু বার্ষিকী যাতে জাতীয় ভাবে পালিত হয় সে ব্যাপারে এরই মধ্যে সাংস্কৃতিক মন্ত্রনালয়কে অবহিত করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments