বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাকাশিয়ানীতে শুরু হলো ভূমি মেলা ২০২৫: বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভায় মুখরিত...

কাশিয়ানীতে শুরু হলো ভূমি মেলা ২০২৫: বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভায় মুখরিত জনপদ

কাশিয়ানী (গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি 
গোপালগঞ্জের কাশিয়ানীতে গতকাল  ২৫ মে (রবিবার ) নানা আয়োজনে শুরু হলো ভূমি মেলা ২০২৫। উপজেলার প্রশাসনিক উদ্যোগে আয়োজিত এ মেলায় ছিল বর্ণাঢ্য র‍্যালি, সেবামূলক স্টল, ও জনসচেতনতামূলক আলোচনা সভা। মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল র‍্যালি বের হয়। র‍্যালিটি কাশিয়ানী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় সুধীজনসহ সর্বস্তরের মানুষ। 
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, “ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটাল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের যে প্রয়াস—এ ভূমি মেলা তারই প্রতিফলন। এই মেলার মাধ্যমে জনগণ সহজে বুঝতে পারবেন কীভাবে ঘরে বসেই নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যায়।”
মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন স্টলে ডিজিটাল ভূমি সেবা, খতিয়ান ও ম্যাপ প্রদর্শনী, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও অনলাইন আবেদন পদ্ধতি তুলে ধরা হয়। চলবে আগামী তিন দিনব্যাপী এই মেলা।
এ আয়োজন ভূমি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের ডিজিটাল সেবায় আগ্রহী করে তুলবে—এমনটাই প্রত্যাশা উপজেলা প্রশাসনের।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments