বাড়িখুলনা বিভাগখুলনা জেলাফুলতলায় ভূমি সেবা সপ্তাহের শুভ সূচনা।

ফুলতলায় ভূমি সেবা সপ্তাহের শুভ সূচনা।

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি:
ফুলতলা উপজেলায় আজ থেকে শুরু হলো তিন দিনব্যাপী “ভূমি সেবা সপ্তাহ-২০২৫”। সেবামূলক এই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এর কার্যালয়ের প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান। বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
ভূমি সেবা সপ্তাহে নামজারি, খতিয়ান বিতরণ, অনলাইন ভূমি সেবা গ্রহণের প্রশিক্ষণ, অভিযোগ গ্রহণসহ নানা কার্যক্রম চলবে আগামী তিন দিন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments