বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

‘শিক্ষকের মর্যাদা, শিক্ষার অগ্রগতি’—এই প্রতিপাদ্যে বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফরহাত ফয়াজ।

সভায় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুথোয়াই বারান, মডেল সপ্রাবি প্রধান শিক্ষক চয়ইমং মারমা, ভাঙ্গামুড়া সপ্রাবি প্রধান শিক্ষক চয়ি মারমা, জামাচন্দ্র সপ্রাবি প্রধান শিক্ষক উচহ্লা মারমা, তুলাছড়ি সপ্রাবি প্রধান শিক্ষক শিমন দাশ গুপ্তসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা জরুরি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments