বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগউল্লাপাড়ায় প্রায় ২০০ টন মধু উৎপাদনের সম্ভাবনা। 

উল্লাপাড়ায় প্রায় ২০০ টন মধু উৎপাদনের সম্ভাবনা। 

এ আর জাহাঙ্গীর , উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :

 সরিষা ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের মধু সংগ্রহের বাক্স।

ফলে পুরো এলাকায় এখন মধু উৎপাদনকে ঘিরে বাড়ছে কর্মচাঞ্চল্য। সরিষা চাষের দিক থেকে দেশের শীর্ষ উপজেলা হওয়ায় প্রতি বছরই উল্লাপাড়া মৌ চাষীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি  জানান  চলতি মৌসুমে উল্লাপাড়ায় ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। এ থেকে প্রায় ৪৩ হাজার ৫৮ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উধুনিয়া, বড় পাঙ্গাসী, লাহিড়ী মোহনপুর, বাঙ্গালা, সলঙ্গা, পূর্ণিমাগাঁতী, কয়ড়া ও দুর্গানগর ইউনিয়নে সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে।

সরিষা গাছে ফুল ফোটার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে মৌ চাষীরা উল্লাপাড়ায় এসে তাদের মৌ বাক্স বসাচ্ছেন। গত এক সপ্তাহে শতাধিক মৌ খামারি উপজেলার বিভিন্ন এলাকায় মধু সংগ্রহের বাক্স স্থাপন করেছেন। বর্তমানে মাঠে ১০ হাজারের বেশি মৌ বাক্স রয়েছে। কৃষি বিভাগের হিসাবে, মৌসুম শেষে এই সংখ্যা প্রায় ১৪ হাজারে পৌঁছাতে পারে। প্রতিটি মৌ বাক্স থেকে গড়ে ১৩ থেকে ১৫ কেজি মধু সংগ্রহ করা সম্ভব হয়। সে হিসাবে চলতি মৌসুমে উল্লাপাড়ায় প্রায় দুই লাখ কেজি বা ২০০ মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় মৌ খামারি রাকিব হোসেন জানান, তিনি বড় পাঙ্গাসী এলাকায় ২০০টি মৌ বাক্স স্থাপনকরা হয়েছে। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments