
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মাতাইশ মঞ্জিল মহল্লার ঐতিহ্যবাহী চৌধুরী খায়রুজ্জামানের পরিবারের উদ্যোগে পিতা-মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মাতাইশ মঞ্জিল মহল্লার নিজ বাসভবনে এই দোয়া মাহফিল পরিচালনা করেন, মাতাইশ মঞ্জিল জামে মসজিদের খতিব মোঃ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাতাইশ মঞ্জিল দারুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের সভাপতি মোঃ মোফাসসিল হোসেন চৌধুরী মৃদুল, সাধারণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব,সমাজসেবক জিল্লুর রহমান তালুকদার, রাসেল চৌধুরী,হারুনুর রশিদ সজল,আইয়ুব হোসেন, প্রাক্তন রসায়নবিদ হামিদুর রহমান, ঠিকাদার নাজমুস সাকিব রেজা,ফরহাদ হোসেন, নাজমুল হুদা রেজাসহ এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব বয়েন উদ্দিন চৌধুরী ও মরহুমা জমিলা চৌধুরানীসহ বংশের সকল রুহের মাগফিরাত কামনা করে পারিবারিক কবরস্থানে বিশেষ মোনাজাত করা হয়। পরে দুপুরে মহল্লার ও আমন্ত্রিত অতিথি বৃন্দের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক চৌধুরী খায়রুজ্জামান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমার পিতা-মাতা সহ সকল মৃতদের স্মরণে পৈত্রিক ভিটা-মাটি রক্ষার্থে দোয়া অনুষ্ঠান করা হলো। আপনারা সবাই আমার মৃত বাবা মার জন্য দোয়া করবেন।

