বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলাধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বিজয়ী এমপি।

ধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বিজয়ী এমপি।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক । বিজয়ী হওয়ার পর ছুটে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে। তার হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া। 
শনিবার (১৪  ফেব্রুয়ারি) সন্ধ্যায় পত্নীতলা উপজেলায় প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের বাড়িতে যান তিনি।এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ৪৭-২ নওগাঁ আসন পরিচালক মো. মারুফ আহমেদ সহ  বিএনপি ও জামায়াতের অর্ধশত কর্মীরা। পরে  বিজয়ীপ্রর্থী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর  সাথে এমন আচরণ কে এলাকার সুধি সমাজ রাজনৈতিক উদারতা হিসাবে দেখছেন। 
ত্রয়োদশ নির্বাচনে ৪৭ নওগাঁ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকে মো. সামসুজ্জোহা খান পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৩৩ ভোট।  প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬ হাজার ৯৯৩ ভোট বেশি  পেয়ে নওগাঁ-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নওগাঁ-২ আসনে ২টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন পরিষদ মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লক্ষ ৭২ হাজার ৪৩৬ জন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments