বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মিজানুর রহমান মুবিন, স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঝালকাঠী জেলা প্রশাসন এর উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবসটি উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানের সকল কার্যক্রমে বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত-২০২৩) যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।
সভায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments