
মোঃ জিল্লুর রহমান, কালাই(জয়পুরহাট)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ এইটাকে সামনে রেখে জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ জানুয়ারি, বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান এর কর্মতৎপরতায় এবং
উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম এর সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষ্যে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, জনপ্রতিনিধি, হিন্দু কল্যাণ প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই থানার ওসি রফিকুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস রিতু, মোলামগাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোছাদ্দেক হোসেন, কালাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সামিউল হক সায়িম, প্রেসক্লাব কালাই এর সভাপতি মোঃ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের অন্যতম সদস্য মোঃ আবু হাসান কাজী প্রমুখ।

