বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগউল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

এ আর জাহাঙ্গীর :  উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি।
উল্লাপাড়ায় কালোজিরা চাষে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষক ।কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল কালোজিরা চাষে বেশী আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ফলে দিন দিন কালিজিরার চাষ বৃদ্ধি পাচ্ছে। উল্লাপাড়ার জমি গুলোতে আবাদকৃত ফসলের অবস্থা ভালো হওয়ায় কালোজিরা চাষে ঝুকছে কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে৷ 
মৌসুমে রোগ এবং তাপ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করা হয়েছে। উচ্চ ফলনশীল জাতের কালোজিরা এ বছর চাষ করা হয়েছে। বিশেষ করে কালোজিরা চাষের সময়, কৃষকদের কালোজিরা বীজ পরিশোধন করে বীজের মরা প্রতিরোধের পরামর্শের ফলে কৃষকদের দ্বারা বাহিত রোগের সংখ্যা কমেছে।
কৃষি বিভাগের পরামর্শে, সময়ের সাথে সাথে কালোজিরা ক্ষেতে বিভিন্ন ধরণের কীটনাশক স্প্রে করার ফলে ভয়ঙ্কর কোন রোগ দেখা দেয়নি বলে জানান কৃষকরা।
উল্লাপাড়া  উপজেলার বাদুল্লাপুর গ্রামের কৃষক আবু সাইদ খাঁ জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় ১বিঘা  জমিতে উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করেছেন।কালোজিরার ভালো ফলনের আশা   আশা করছেন তিনি ।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,
উপজেলায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এই মৌসুমে রোগ বালাই  এত তীব্র হয়নি।কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের সহায়তা সব সময় অব্যহত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে, এই মৌসুমে কালোজিরা উৎপাদন ভালো হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments