বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলা‎পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ‎ফারুক সভাপতি ও আইনুল...

‎পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ‎ফারুক সভাপতি ও আইনুল সম্পাদক নির্বাচিত

‎দবিরূল ইসলাম ,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আড়ৎদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

‎৯ই জানুয়ারী শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের মোলামগাড়ি বাজারে আড়ৎদার সমিতির কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,উপজেলা আড়ংদার সমিতির আহবায়ক বাবু সুনীল কুমার কুন্ডু।

‎সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ফারুক মন্ডলকে সভাপতি এবং মোঃ আইনুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আড়ংদার সমিতির সাবেক সভাপতি মোঃ আইনুল হক।

‎বিশেষ অতিথি ছিলেন,উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ নূর আলম সিদ্দিক,মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, আটাপুর ইউনিয়নের সভাপতি মোঃ আবু রায়হান, কুসুম্বা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও মোহাম্মদপুর ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎পুন: নবনির্বাচিত কমিটি আড়ৎদারদের স্বার্থ রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মোহাম্মদপুর ইউনিয়নের শতাধিক আড়ৎদার ব্যবসায়ীদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

‎

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments