বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসাতকানিয়ায় স্থানান্তর হলো দুটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সাতকানিয়ায় স্থানান্তর হলো দুটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

মনির আহমদ আজাদ, লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বিচার সেবাকে আরও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ দুটি আদালত স্থানান্তরের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম জেলা সদর হতে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করা হয়েছে সাতকানিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং লোহাগাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এ প্রজ্ঞাপনটি বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। এতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের V নং আইন) এর ১১ ধারার উপধারা (২ক) অনুযায়ী সরকার প্রদত্ত ক্ষমতাবলে এই আদালত স্থানান্তরের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলা সদরে এতদিন অবস্থিত উল্লিখিত দুটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখন থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জানানো হয়, এই প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।

এ সিদ্ধান্তকে স্থানীয় জনগণ ও আইনজীবী মহল অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার বিচারপ্রার্থীদের জেলা সদরে গিয়ে মামলা পরিচালনায় সময়, অর্থ ও ভোগান্তির শিকার হতে হতো। আদালত উপজেলা সদরে স্থানান্তরের ফলে বিচার প্রক্রিয়া সহজতর হবে, মামলার গতি বাড়বে এবং সাধারণ মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের পথে এই পদক্ষেপকে একটি যুগোপযোগী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments