
শরিফুল ইসলাম কালিগঞ্জ সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায় ২৩-১১-২০২৫ তারিখে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান স্যারের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর চৌকস টিম (যৌথ বাহিনী) অভিযানে অংশগ্রহণ করে।
অভিযান চলাকালীন মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শাহিন আলম (৩৬), পিতা: দলিল উদ্দিন মোড়ল, সাং: কালিকাপুর, থানা: কালিগঞ্জ, জেলা: সাতক্ষীরা-কে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালিগঞ্জ থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর তালতলা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। উক্ত সন্ত্রাসী চোর কৃষ্ণনগরের আতঙ্কের আরেক নাম। তার আতঙ্কে ঘুমাতে পারে না এলাকার মানুষ।

