বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগজেলা বিএনপির বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করলো ঝিনাইগাতি উপজেলা বিএনপি

জেলা বিএনপির বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করলো ঝিনাইগাতি উপজেলা বিএনপি

মো:শাহিন মিয়া,ঝিনাইগাতি(শেরপুর)নিজস্ব প্রতিনিধি 
গত ৬ আগস্ট ২০২৫ ইং বিকালে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে শেরপুর জেলা বিএনপির বিজয় র‍্যালিতে ঝিনাইগাতী ও শ্রীবর্দীর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মাহমুদুল হক রুবেল অংশগ্রহণ করেন। এছাড়াও ঝিনাইগাতী উপজেলা বিএনপির  সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান ও ড: সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লবের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।শেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় র‍্যালি বের হয়ে থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।এসময় শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments