
মো:শাহিন মিয়া,ঝিনাইগাতি(শেরপুর)নিজস্ব প্রতিনিধি
গত ৬ আগস্ট ২০২৫ ইং বিকালে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে শেরপুর জেলা বিএনপির বিজয় র্যালিতে ঝিনাইগাতী ও শ্রীবর্দীর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মাহমুদুল হক রুবেল অংশগ্রহণ করেন। এছাড়াও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান ও ড: সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লবের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।শেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে বিজয় র্যালি বের হয়ে থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।এসময় শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

