বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালী ভূমি অফিসের দূর্নীতি, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি...

বাঁশখালী ভূমি অফিসের দূর্নীতি, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

(মোহাম্মদ ফখরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি, হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা  বাঁশখালী কর্তৃক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।আজ  বৃহস্পতিবার (৭আগষ্ট ২৫) সকাল ১০ টা’র সময় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে “সাধারণ ছাত্র-জনতা বাঁশখালী”উদ্যেগে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে,বাঁশখালী ভূমি অফিসে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কর্তৃক ঘুষ, দালালি, ফাইল আটকে রাখা ও সাধারণ জনগণকে হয়রানি করার মাধ্যমে যে দুর্নীতির অব্যাহত চর্চা চলছে, তা এখন জনদুর্ভোগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের নিকট একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও আজও কার্যকর কোনো ব্যবস্থা গৃহীত হয়নি।

এই অবস্থার প্রতিবাদ ও পরিবর্তনের দাবিতে বাঁশখালীর সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিকবৃন্দ একজোট হয়ে ১৯ নভেম্বর২০২৪ ইং তারিখে নিম্নোক্ত ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে, দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ করা হয়নি।

সাধারণ ছাত্র জনতার ব্যানারে  ছাত্রনেতা এমদাদ উল্লাহ ,আব্দুল আহাদ,বদিউলআলম ,জমির উদ্দিন ,মাহফুজ,শাহেদ, আনাছ ,আরশাদ প্রমুখ গমের নেতৃত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতাসহ বাঁশখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে নিম্নোক্ত দাবি সমূহ পেশ করা হয়…..

১. ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল মধ্যস্থতাকারী ও দালালদের অপসারণ করে সরাসরি সেবা গ্রহণের পথ সুগম করতে হবে।

২. ভূমি অফিসের সিটিজেন চার্টার অফিসের সামনে টাঙাতে হবে।

এবং প্রতিটি সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে অফিসের সামনে প্রদর্শন করতে হবে যাতে জনগণ জানতে পারে কখন কোন সেবা কত দিন সময়ে পাওয়া যায়।

৩. ডিজিটাল ব্যবস্থার পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে হবে। খতিয়ান, নামজারি, পর্চা খাজনা প রিশোধ ইত্যাদি সেবাকে শতভাগ অনলাইনভিত্তিক করে দুর্নীতির সুযোগ বন্ধ করতে হবে।

৪. সাধারণ জনগণের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা চালু করতে হবে।ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণের জন্য একটি আলাদা ডেস্ক ও নিরপেক্ষ মনিটরিং কমিটি গঠন করতে হবে।

৫. ৫ আগষ্ট ২৪ ইং পরবর্তী সময়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ,ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ঘুষ, বিলম্ব বা হয়রানির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত গঠন পূর্বক অপরাধ চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।

বাঁশখালীর সচেতন নাগরিক ও ছাত্রসমাজ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনস্বার্থে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে। অন্যথায় জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments