বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলানলছিটিতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী

নলছিটিতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী

বিন-ই-আমিন,নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠী
ছাত্র -জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী করেছে নলছিটি বিএনপি। ৬ আগস্ট, বুধবার সকাল ১১ টা নলছিটি উপজেলা থেকে বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। নলছিটি উপজেলার সর্বস্তরের হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।  স্থানীয় নেতা কর্মীদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সরকারি  বিএম কলেজের সাবেক ভিপি মো. মাহবুবুল হক নান্নু। অতিথি হিসেবে অংশগ্রহণ  করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক যুগ্ম সম্পাদক সরদার এনামুল হক এলিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহমান । আরো উপস্থিত ছিলেন  নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর সরোয়ার হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, পৌর
বিএনপি’র যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামাল তালুকদার প্রমূখ।
নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্নার অক্লান্ত পরিশ্রমে আয়োজিত আজকের বিজয় র‍্যালিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন চুন্নু,সহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের  হাজারো নেতাকর্মি বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন। 
নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় মাহবুবুল হক নান্নু বলেন, আল্লাহতায়ালা আমাদের নেত্রীর কথা শুনেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৪ সালে বলেছিলেন হাসিনা সরকার পচে -গলে দুর্গন্ধ হয়ে যাবে এবং হাসিনা পালিয়ে যাবে। আজ হাসিনা পালিয়েছে। আমাদের এ বিজয় ধরে রাখতে হবে। কোন টেন্ডারবাজি, টিআর ভাগাভাগি,  রাস্তায় মোটর সাইকেলের হর্ন বাজিয়ে ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের এ স্বাধীনতা নয়। আমাদের স্বাধীনতা জেলে- মজুর,  কৃষক- শিক্ষক  মেহনতী মানুষ সবার জন্য সমান অধিকার  ভোগ করার স্বাধীনতা। ছাত্রদের উদ্দেশ্যে বলছি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অনেক ছাত্র শহীদ হয়েছিল।  আমাদের নলছিটির শহীদ সেলিম তালুকদার তাদের মধ্যে একজন। তোমাদের এ স্বাধীনতা ধরে রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ  হবে মায়ের চোখে দেখার বাংলাদেশ। মা যেমন সকল সন্তানকে সমান চোখে দেখে আগামীর বাংলাদেশে হবে সবার সমান অধিকার নিয়ে বেঁচে থাকার বাংলাদেশ। লক্ষ মায়ের কান্না বৃথা যেতে পারে না। তিনবারের প্রধানমন্ত্রী বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চোখের পানি হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। ১৯৯৪ সালে আমি বিএম কলেজের ভিপি থাকা অবস্থায় বক্তৃতা বলেছিলাম সবার সমান অধিকার পেতে হলে হাসিনা মুক্ত বাংলাদেশ হতে হবে। আজ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে তাই সবার সমান অধিকার নিশ্চিতে আমাদের কাজ করতে হবে। । 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments