বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে অপরাধ প্রবণতা রোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে

লালমোহনে অপরাধ প্রবণতা রোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে

অপুন হাসান।লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলা লালমোহন উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, জলদস্যুতা, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ প্রবণতা রোধের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমোহন থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
এ সময় তিনি বলেন, চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী, দখলবাজ ও চাঁদাবাজদের ছবি থানায় টানিয়ে দেয়া হবে। তাদের আর গোপন রাখা হবে না। দেশের ৯৯ ভাগ মানুষই ভালো। আর বাকি ১ ভাগ খারাপ মানুষ ওইসব ভালো মানুষদের ভাগ্য নষ্ট করছে। ওই খারাপ মানুষদের রুখতে সবাইকে এখন থেকেই স্বোচ্চার হতে হবে। অপরাধীদের এই সমাজে আর শান্তিতে থাকতে দেয়া হবে না, তাদেরকে যেকোনোভাবে আইনের আওতায় আনা হবে।
এ ছাড়াও অনুষ্ঠিত সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষাণবীশ সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক সম্পাদক সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments