
কাশিয়ানী( গোপালগঞ্জ) শিক্ষানবিশ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ওড়াকান্দী ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা, মরহুম হাবিবুর রহমান হবি মল্লিকের ছোট ছেলে সাইফুল ইসলাম মিন্টু মল্লিক (৫১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্টে রিং পরানোর সময় হঠাৎ হার্ট অ্যাটাক করলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, জানাজা ও দাফন কাজ তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হবে।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

