
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের নামে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চালনায় এত প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার,থানা যুবদলের নেতা নয়ন প্রধান, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জনাবুর রহমান জনি,থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান মন্ডল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি প্রমুখ
এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দল নেতা কিনা হত্যায় জিয়াউর ফেরদৌস রাইটকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জড়ানোয় তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে ঐ মামলা থেকে রাইটকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৫ জুন সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম (কিনা) কে দানেজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা ।

