বাড়িরাজশাহী বিভাগরাজশাহী জেলারাজশাহীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

রাজশাহীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

মোহাইমিনুল ইসলাম ,মতিহার(রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীরর  মতিহার থানা ১লা মে শ্রমিক দিবস পালন করা হয়। উক্ত প্রোগ্রামে মতিহার থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও মতিহার থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

উক্ত প্রোগ্রামটি সকাল ৭.৩০ মিনিটে ৬00 শ্রমিক মানুষদের  টি-শার্ট প্রদানের মাধ্যমে রাজশাহীর বিনোদপুর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রর্দশন করে রাজশাহীর বেতার মাঠে এসে সমাবেশ হওয়ার মাধ্যমে শেষ হয় ।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীরর সম্মানিত সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিহার থানার সম্মানিত সভাপতি আমিনুর ইসলাম নুর , সাধারণ সম্পাদক মো: রাকিব ইসলাম , সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, আইন সম্পাদক সহ বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিহার থানার সম্মানিত আমীর অধ্যাপক মোজাম্মেল হক । 

প্রোগ্রামে বিভিন্ন দায়িত্বশীল ১লা মে দিবস উপলক্ষে  বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন । প্রধান অতিথির বক্তব্যে মতিহার থানার সম্মানিত আমীর অধ্যাপক মোজ্জামেল হক বলেন, আমরা যদি বিভিন্ন সাহাবীদের আমলের কথা বলি সেখানে শ্রমিকদের কোন সমস্যা ছিল না যেখানে ইসলামী শাসন ব্যবস্থা ছিল সেখানে কোন প্রকার সমস্যা ছিল না । কিন্তু যখন আমেরিকা শাসন ব্যবস্থা চালু হয় তখন শ্রমিকদের ১২ ঘন্টা করে তাদের কাজ করে নিয়ে হতো। শ্রমিকদের সাথে বিভিন্ন প্রকার খারাপ আচরণ করে তাদের ন্যায্য আদায় হতে বঞ্চিত করা হতো। পরবর্তীতে সিকাগোর ঘটনার মাধ্যমে ১লা মে  আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র  ব্যবস্থার মাধ্যমে আমরা শ্রমিকদের বিভিন্ন প্রকার সমস্যার ও তাদের বিভিন্ন শ্রমনীতি বাস্তবায়ন করতে পারি সেজন্য সকল শ্রমিক ভাইদের একত্রিত হয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার তৈরী করতে হবে। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments