বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগমনপুরায় জেলে পাড়ায় চলছে উৎসবের আমেজ।

মনপুরায় জেলে পাড়ায় চলছে উৎসবের আমেজ।

মো:বনি আমিন।মনপুরা(ভোলা) নিজস্ব প্রতিনিধি। 
কয়েকদিন আগেও জেলে পাড়ার মানুষগুলোর চোখে-মুখে দেখা মিললো নীরব আর্তনাদ। এদিক-সেদিক ঘোরাফেরা করে অলস মুখগুলো চেয়ে থাকতো নদীর পানে। পহেলা মে সকালের সূর্যটা তাদের কাছে ধরা দেবে নতুন রূপে। নদীতে মাছ ধরার দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞার অবসান হবে আজ রাত থেকে। মাছ ধরাকে কেন্দ্র করে জেলে পাড়ার ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ। আবারও নতুন জালে ধরা দিবে নদীর রুপালি ইলিশ , বাজারে শুরু হবে হাঁকডাক।লাঘাব  হবে,কষ্টের, ছেলে মেয়েদের দু‘মুঠো অন্নের ব্যবস্থা হবে। এমন প্রত্যাশায় দিন পার করছেন জেলে ও ট্রলার মালিকরা।
আজ  সকালে মনপুরার দাসের হাট এলাকায় দেখা যায়, জেলেরা মাছ রাখার ড্রামগুলো পরিষ্কার করে নিচ্ছেন, কেউ নতুন জাল বুনছেন, কেউ বুনন করা নতুন জালগুলো সারিবদ্ধ আকারে নৌকায় তুলছেন। রাতের আঁধারে মাছ ধরার জন্য কুপিতে তেল ভরে নিচ্ছেন। অনেকে মাছ রাখার জন্য ছোট ঝুপড়ি তৈরি করছেন। সব মিলিয়ে মাছ ধরার আনন্দে জেলে পাড়ার মানুষগুলো চোখে মুখে উচ্ছ্বাস আর আনন্দের ঝিলিক দেখা যায়। এ সময় কথা হয় বেশ কয়েকজন জেলা ও ট্রলার মালিকের সঙ্গে।  তারা বলে দুই /এক দিন আগে থেকে জেলেরা মাছ ধরার প্রস্তুতি শুরু করেছে। এটা ছাড়া তাদের আর কোনো পেশা নেই। মাছ না ধরায় ব্যসায়ীদের ক্ষতি না হলেও জেলেরা ক্ষতিগ্রস্ত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments