
মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধি :
সীতাকুণ্ডে সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে হয়ে গেছে ৬টি পরিবারের সর্বস্য। ৩০ এপ্রিল দুপুর ২টায় বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে থেকে যানা যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ড মান্দারীটোলা গ্রামের মোল্লা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আপ্রান চেষ্টা করেও নেভাতে সক্ষম হয় নি। পরে খবর পেয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস দল। এ সময় প্রায় ৬টি পরিবারের সমস্ত মালামাল সহ ঘড় পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের, আবুল হাশেম, আবুল কালাম, মোশারফ, সেকান্দর ওরফে চম্পা ও বোরহানের পরিবার।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। দৌড়া-দৌড়িতে বেশ কয়েকজন আহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয়ে কাজ চলছে বলে জানান তিনি।

