বাড়িরংপুর বিভাগরংপুর জেলা৩৬জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা'র গণমিছিল অনুষ্ঠিত।

৩৬জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা’র গণমিছিল অনুষ্ঠিত।

মোঃইনামুল হক,  বদরগঞ্জ(রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (৫আগস্ট) আসরের নামাজেরপর বদরগঞ্জ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের বদরগঞ্জ ১৩নং রেলঘুমটি জামায়াতের  কার্যালয় থেকে শুরু হয়ে কাঁচাবাজার, পৌরসভা এলাকা, তত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফ্যাসিবাদবিরোধী শ্লোগানসমূহ।
মিছিলে নেতৃত্ব দেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির  । তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
 “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার রক্তে লেখা হয়েছিল এক গণতান্ত্রিক চেতনার ইতিহাস। এই দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পায় নতুন স্বাধীনতার স্বাদ। আবার দেশে ফ্যাসিবাদ তৈরি হয় , ভোটহীন নির্বাচন ও মানুষের অধিকার হরণের করে তাদের বিরুদ্ধে আমাদের রাজপথে আবার দেখে হবে। “
তিনি আরও বলেন,
 “বর্তমান ফ্যাসিবাদী সরকার গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষ আজ মুক্তি হয়েছে, এখন সরকার কে প্রয়োজনীয় সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুল  ইসলাম,নায়েবে আমীর শাহ্ রোস্তোম আলী,  পৌর জামায়াতের আমির মাহফুজার রহমান , ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা  শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণমিছিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
মিছিলকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ করা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments