বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগঝিনাইগাতী উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা...

ঝিনাইগাতী উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত

মো:শাহিন মিয়া ঝিনাইগাতি (শেরপুর)নিজস্ব প্রতিনিধি

ঐতিহাসিক ৫ আগস্ট ২০২৪ ইং ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে  হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইগাতী উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ ৫ আগস্ট ২০২৫ ইং বিকালে  শহরের প্রধান প্রধান সড়ক গুলোত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক তিন তিন বারের এমপি জনাব মাহমুদুল হক রুবেল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রুপন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় গণঅভ্যুত্থানে নিহত ছাএদের জন্য দোয়া ও শোক পালন করে হাজারো জনতা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments