
মোঃ এরশাদ আলী,লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
উপজেলার গরীব, অসহায় ও দরিদ্র মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করছেন রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জর্জ মোঃ জুনাইদ।
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ এপ্রিল (সোমবার) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেশ কয়েকটি বিরোধের নিস্পত্তি করেন বিচারক। এসময় ৬নং মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন কমল ও ইউপি সদস্যরা এবঃ লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ ওমর ফারুক মুছা উপস্থিত ছিলেন।
বিচার প্রার্থী উপজেলার গাঁথাছড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ক্রয়সূত্রে আমার ভোগদখলীয় ০.৩০ (ত্রিশ) একর চাষের জমি নিয়ে প্রতিবেশির সাথে বিরোধ হলে আমি লিগ্যাল এইডে অভিযোগ করি। আজ আমার জমিতে জর্জ সাহেব নিজে উপস্থিত থেকে সার্ভেয়ার দিয়ে জমি মেপে বিরোধ মীমাংসা করে দিয়েছেন। আমি কোনো ধরণের ভোগান্তি ছাড়াই অল্প সময়ের মধ্যে আইনগত সহায়তা পেয়েছি।
এ বিষয়ে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জর্জ মোঃ জুনাইদ বলেন, গত আড়াই বছর ধরে আমি রাংগামাটিতে কর্মরত আছি। এই অল্প সময়ে অনেক মামলা নিষ্পত্তি করে অসহায় দরিদ্র মানুষকে আইনি সহায়তা দিতে পেরেছি। তবে এ জেলার সবচেয়ে বেশি মামলার অভিযোগ হয় দূর্গম লংগদু উপজেলা থেকে। এখান থেকে জেলা সদরের দুরত্ব বেশি হওয়ায় দরিদ্র মানুষেরা আইনি সহায়তা পেতে ভোগান্তি পোহাতে হয়। তাই মানুষের ভোগান্তির কথা চিন্তা কওে লংগদু উপজেলায় প্রতি মাসের প্রথম সোমবার ভ্রাম্যমান আদালত বসিয়ে বিরোধ মীমাংসার ব্যবস্থা করেছি। আশা করছি সরকারি খরচে দরিদ্র মানুষের জন্য লিগ্যাল এইডের এমন উদ্যোগের ফলে মানুষের ভোগান্তি অনেকটা লাগব হবে।

