বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাআমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী'র মনোনয়ন পত্র বাতিল।

আমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল।

এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমততলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ছিল বাছাই। বাছাইয়ে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ সোমবার আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ সেলিম রেজা চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল বাশার নয়ন মৃধার মনোনয়ন পত্রের হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষনা করেন। আমতলী উপজেলা নির্বাচন অফিসার ও সদর ইউপি নির্বাচনে রিটানিং কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, চেয়াম্যান প্রার্থী মোঃ আবুল বাশার নয়ন মৃধার মনোনয়ন পত্রের হলফ নামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে এবং আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments