বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাশপথ নিলেন আমতলী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরl

শপথ নিলেন আমতলী পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরl

এস এম নাসির মাহমুদ,আমতলী বরগুনা। 

বরগুনায় শপথ নিয়েছেন আমতলী পৌরসভার নব-নির্বাচিত মেয়র মতিয়ার রহমান ও ১২ কাউন্সিলর। সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে এ শপথ নেন তারা।

বিভাগীয় কমিশনার শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনিসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে মেয়র মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমতলীকে সাজাতে চাই। এর আগে, গত ৯ মার্চ আমতলী পৌরসভার নির্বাচন হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments