বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলামা উপজেলা চেয়ারম্যানের ড্রাইভারসহ রেস্ট হাউজের কেয়ার টেকারের বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকাসক্ততার...

লামা উপজেলা চেয়ারম্যানের ড্রাইভারসহ রেস্ট হাউজের কেয়ার টেকারের বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকাসক্ততার অভিযোগ

এমদাদুল হক তামিম ,লামা(বান্দরবান): নিজস্ব প্রতিনিধি 

লামা উপজেলা চেয়ারম্যানের ড্রাইভারসহ তিন জনের বিরুদ্ধে মাদক, যৌন ব্যবসা ও অসামাকি কর্মকান্ডের বিরুদ্ধে বিচার চেয়ে অভিযোগ হয়েছে। বুধবার ৭ মে লামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ২৫ নারী পুরুষ স্বাক্ষরিত এই অভিযোগ দায়ের হয়। অভিযোগে প্রকাশ, ড্রাইভার জিয়াউর রহমান আদিব, জেলা পরিষদ রেস্ট হাউজের কেয়ারটেকার একজন উপজাতি নারী ও পার্শ্ববর্তী বাসিন্দা অপর এক নারীসহ অজ্ঞাতনামা ২/৩ জন। এরা সরকারি (জেলা পরিষদ রেস্ট হাউস) বাসভবনে দীর্ঘদিন পূর্বে হতে মাদক, যৌন ব্যবসা, গান বাজনা ও নাচের আসর পরিচালনা করে আসছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়,”জিয়াউর রহমান আদিবসহ এলাকার লম্পঠ, উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী ও মাদকাসক্ত লোকজন উক্ত বাসভবনে প্রতিনিয়ত আসা যাওয়া করিয়া সমাজের মানসম্মান ক্ষুন্ন করিয়া আসিতেছে। উক্ত বিষয় নিয়ে এলাকার বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্তদেরকে এহেন কার্যকলাপ বন্ধ করিতে বলিলে অভিযুক্তগণ তাহার কোন তোয়াক্কা না করিয়া এরুপ অসামাজিক কর্মকান্ড পরিচালনা করিয়া আসিতেছে। গত ০৪/০৫/২০২৫ইং তারিখ বিকাল অনুমান ৪.৩০ ঘটিকার সময় টিএন্ডটি পাড়ার বাসিন্দাগণ একতাবদ্ধ হয়ে লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের লামা সরকারি ওই বাসভবনে গেলে তথায় অভিযুক্ত জিয়াউর রহমান আদিবকে মদপান করা অবস্থায় একই রুমে ২ ও ৩নং বিবাদীগণকসহ অস্বাভাবিক অবস্থায় দেখিয়া এলাকাবাসী প্রতিবাদ করে। অভিযুক্ত জিয়াউর রহমান আদিব কৌশলে পালিয়ে যায়। ওই সময় সরকারী কোয়ার্টারে মদপান করিতেছে মর্মে ৩নং বিবাদী স্বীকার করে।” এই বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদকারী বাসিন্দাদেরকে মরধর করছে অভিযুক্তরা। এখনো প্রতিবাদকারীদের পরিবারের সদস্যদেরকে প্রাণে মেরে ফেলাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী কররার হুমকি দিচ্ছে। কয়েকজন জানান, অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করায়, প্রতিবেশি বাসিন্দাদেরকে সেখানে একটি সরকারি কল থেকে পানীয় জল নিতে দিচ্ছেনা, রেস্ট হাউজের কেয়ার টেকার। এবিষয়ে জানতে চাইলে লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন লোক একটি অভিযোগ দিয়ে গিয়েছেন, আমি এখনো দেখি নাই। অভিযোগ দেখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে রিপোর্ট আসলে বলা যাবে, কতটুকু সত্য। এ ব্যাপারে ড্রাইভার জিয়াউর রহমান জানান, ”আমি ওইদিন বিকেল তিনটার দিকে গাড়ির যন্ত্রাংশ আনতে গেলে স্থানীয় কিছু ছেলেরা ভুল বুজে হৈহল্লা করে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে। তাৎক্ষণিক বিষয়টি সমাধান হয়ে যায়।” জিয়া আরো জানায়, “কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার চরিত্র হনন করা অপচেষ্টা করছে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments