বাড়িধর্মকোরআন থেকে শিক্ষা

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য আছে দুটি উদ্যান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয়ই বহু শাখা-পল্লববিশিষ্ট।

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? উভয় উদ্যানে আছে প্রবহমান দুই প্রস্রবণ। …সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তরবিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে নিকটবর্তী।

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে? (সুরা : আর-রহমান, আয়াত : ৪৬-৫৫)

আয়াতে আল্লাহভীরুদের পরকালীন পুরস্কারের বর্ণনা দেওয়া হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আল্লাহভীতির মূলকথা হলো আল্লাহর শাস্তির ভয়ে পাপ পরিহার করা এবং পুরস্কারের আশায় নেক কাজ করা।

২. পরকালে আল্লাহভীরুদের দুটি জান্নাত বা উদ্যান দেওয়া হবে : একটি তাদের পাপ পরিহারের বিনিময়ে, অন্যটি নেক কাজের বিনিময়ে।

৩. আল্লাহভীরুদের যে জান্নাত দেওয়া হবে তা বিচিত্র ফলমূল ও নিয়ামত দ্বারা সজ্জিত হবে।

তাদের নিয়ামতও হবে দ্বিগুণ।

৪. জান্নাতে জান্নাতিদের আসন হবে সিংহাসনের সদৃশ, যা তৈরি হবে উন্নত ও কোমল রেশম দ্বারা।

৫. জান্নাতিদের আসন ফল বাগানে এমনভাবে স্থাপন করা হবে যে তারা চাইলে তা দাঁড়িয়েও আহার করতে পারবে, চাইলে বসেও আহার করতে পারবে। (তাফসিরে সাদি, পৃষ্ঠা ৪৬-৫৫)

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments