বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন দাখিল

মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন দাখিল

মোঃ রাজু মোল্লা (মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা মনোনয়ন দাখিল করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিল সম্পন্ন হয়।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় আতাউর রহমান আতা বলেন, আমাকে এই জনগণ পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। সেই জনগণের অনুরোধেই এখন সংসদ সদস্য (এমপি) প্রার্থী হয়েছি। আপনারা একবার ভোট দিয়ে এমপি বানান, আপনাদের জন্য আমি এখনো যা করতে পারিনি, সেই কাজটুকু সম্পূর্ণ করার চেষ্টা করবো। দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments