
নাসির উদ্দিন, মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গিয়াসউদ্দিন মিয়া নূরানী-হাফেজি মাদ্রাসার শুভ উদ্বোধন
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ পশ্চিম কান্দি গ্রামে ২২শে মার্চ শুক্রবার বিকাল ৪টায় জাফরাবাদ গিয়াসউদ্দিন মিয়া নূরানী হাফেজী মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে।
মাওলানা মাহবুবুর রহমানের, সভাপতিত্বের,মাসুম বিল্লার সঞ্চালনায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুরান বাজার বড় মসজিদের ক্ষতিব মাওলানা জোবায়ের হোসেন কাসেমী, ডাক্তার ইয়াহিয়া জামান খোকন. এছাড়া অন্যদের মদ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান সহকারী অধ্যাপক সরকারী কলেজ মাদারীপুর, সাইদুল চোকদার, চান মিয়া খান, জুয়েল মুন্সী, জাহিদ মুন্সী, এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।।
দীর্ঘদিন গ্রীস থাকেন আবুল কালাম মিয়া তার বাবার ইচ্ছে ছিল একটি মাদ্রাসা নির্মাণ করার,আর সেই ইচ্ছে পূরণে জন্য তিল তিল করে প্রবাসে থেকে অর্থ জমিয়ে নিজ এলাকায় ধর্মীয় আলো ছড়িয়ে দিয়ে , আল্লাহ’র নৈকট্য হাসিলে জন্য নির্মাণ করেছে মাদ্রাসাটি। এসময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রিস প্রবাসী আবুল কালাম। মাদ্রাসা প্রতিষ্ঠান নির্মাণে সার্বিক সহ্যতা করেন তার অন্য অন্য ৭ ভাইয়েরা।
প্রাথমিকভাবে প্রবাসী আবু কালাম মিয়া নির্মাণাধীন একতলা ভবন মাদ্রাসা উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু করেছেন মাদ্রাসার কার্যক্রম।

